
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী,প্রতিনিধি: ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়ন (টিজিইউজে) অস্থায়ী কার্যালয়ে আজ শনিবার (১৬ আগস্ট) দুপুর ৩ টায় আয়োজিত সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণায়নের দাবীতে সাংবাদিক সম্মিলন করে। সমিল্লনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -:রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম মানিক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, ট্রেজারার মোমিনুল ইসলাম রিপন। সম্মিলনে ঠাকুরগাঁও সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান মিঠু সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের জেলার সকল উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক