
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রণ কমিটির সভাপতি নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচ এম তৌহিদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, মধ্যপাড়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুস সালাম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বরেন্দ্র কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ৭ টি ইউনিয়নের ১৭ টি কেন্দ্রের ডিলারশীপের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানের সত্বাধীকারী, স্থানীয় সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারের জন্যস্ত আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে প্রতিটি কেন্দ্রের জন্য একাধিক আবেদনকারী প্রতিষ্ঠান থাকায়, এসব প্রতিষ্ঠানের মধ্যে লটারির মাধ্যমে ডিলার নির্ধারণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২