হোম » সারাদেশ » ধুনটে এজাহারভুক্ত মহিলা আসামি গ্রেপ্তার

ধুনটে এজাহারভুক্ত মহিলা আসামি গ্রেপ্তার

‎এম.এ. রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় এজাহারভুক্ত মহিলা আসামি হাওয়া বেগম (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের বথুয়াবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।

‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম. অমিত হাসান মাহমুদ জানান, গত ১০ আগস্ট বথুয়াবাড়ি গ্রামের হেলাল উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঐ মামলার ২ নম্বর আসামি হাওয়া বেগম। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানায়, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে হাওয়া বেগমকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!