
শাহজাহান সাজু:
গভীর রাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাট্টা হাওর তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাত ১টা ১০ মিনিটের দিকে চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ভৈরবের নিউটাউন আমলাপাড়ার জালাল উদ্দীনের ছেলে হৃদয় মিয়া (৩০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর তুলাতলী এলাকার মৃত আ. মন্নাফের ছেলে মুজিবুর রহমান (৬০)। অভিযানে নেতৃত্ব দেন বাট্টা হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) বিদ্যুৎ কুমার বড়ুয়া। তার সঙ্গে ছিলেন এসআই (নি.) মো. ফখরুল ইসলাম, এসআই (নি.) মানষ ভদ্র, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রাইভেটকারের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল