
টঙ্গী প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ডে অবস্থিত টঙ্গীর কলাবাগান বস্তি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় তাদের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৪ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ (গতকাল) বুধবার বিকেলে কলাবাগান বস্তিবাসীরা বস্তি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেন এলাকাবাসী। এ সময়ে অত্র ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ওই মানববন্ধনে অংশগ্রহণকারীদের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর আগে, স্থানীয় সাবেক কাউন্সিলর হাশেম, সাবেক কাউন্সিলর সেলিম ও ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম নামাবাজার বস্তি এলাকায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন। তারা বস্তিবাসীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেন। তবে বস্তিবাসীরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে কলাবাগান বস্তির অন্য প্রান্তে মানববন্ধন শুরু করে এলাকাবাসী। এসময় তাদের উপর হামলার করে সভা পন্ড করে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কলাবাগান মসজিদের ভেতরে স্থানীয় বিএনপি নেতা হাশেমসহ কয়েকজন বক্তব্য দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
সাবেক কাউন্সিলর হাশেম বলেন, আগে থেকেই বিষয়টি আমি জানতাম এবং চেয়েছিলাম বস্তিবাসীদের সঙ্গে কথা বলে হামিম গ্রুপ থেকে ক্ষতিপূরণ নিশ্চিত করতে। মূল উদ্দেশ্য ছিল যাতে মহাসড়ক অবরোধ বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ওখানে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি