
মোঃ লিখন ইসলাম,নীলফামারী: নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন সংলগ্ন এলাকায় অতি বৃষ্টির কারণে প্লাবিত হয়ে কয়েকটি এলাকার হাজার, হাজার একর জমির ফসল পানির নিচে ডুবে গেছে। বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প উক্ত এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে।
যার কারনে উত্তরের পানি দক্ষিনে প্রবাহিত করার জন্য ক্যানেলের নিচ দিয়ে পাকা ক্যানেল তৈরি করা আছে। যা দিয়ে মূলত উত্তর অঞ্চলের পানি সেচ প্রকল্পের নিচ দিয়ে দক্ষিনে গিয়ে ছোট নদীতে মিশে যায়। যার ফলে উভয় অঞ্চলের ফসলী জমিগুলো সুরক্ষিত থাকে এবং ভালো ফসল উৎপন্ন হয়। কিন্তু হঠাৎ করে ভারী বর্ষণের কারণে উত্তরের পানি জমা হয়েছে। আবার কচুরিপানার কারণে সেই পানিগুলো বাধাগ্রস্ত হয়ে সঠিকভাবে নিষ্কাশন হতে পারছে না। যার ফলে উত্তরের বৃদ্ধি পেয়ে নাউতারা, দক্ষিণ গয়াবাড়ী, উত্তর গয়াবাড়ী, সহ বেস কয়েকটি এলাকার ফসলী মাঠ পানির নিচে তলিয়ে গেছে।
সঠিক সময়ে যদি উক্ত পানি ঢালুতে নেমে না যায় তাহলে কয়েকটি এলাকার ইরি রোপন করা চারাগুলো বন্যার পানিতে নষ্ট হয়ে যাবে। তাই উক্ত এলাকার কৃষক ও ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরামর্শক্রমে দ্রুত পানি নিশ্বাসনে ব্যবস্থাটি সচল করার জন্য উদ্দ্যোগ গ্রহণ করে। সেই লক্ষ্যে এলাকার কৃষকগণ কচুরিপানা অপসারণ করার জন্য কাজে নেমে পড়েছে। এবং পানি নিস্কাশনের জন্য কচুরিপানাগুলো বিভিন্ন উপায়ে সড়িয়ে দিচ্ছেন। যার ফলে পানি দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। উক্ত এলাকার কৃষকগণ বলেন, যদি কচুরিপানা না থাকে তাহলে দ্রুত পানি নিচে নেমে যাবে যার ফলে চারা গুলো রক্ষা পাবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার