হোম » সারাদেশ » গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় সুপারসহ অটোরিক্সার ৩ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় সুপারসহ অটোরিক্সার ৩ যাত্রী নিহত

শাহজাহান সিরাজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার দুপুরে মাল বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মাদ্রাসার সুপারসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি নামক স্থানে মৌসুমী তেল পাম্পের সামনে (ঢাকা-মেট্রো-ট-২০৬৪৬৫) একটি ট্রাক যাত্রীবাহী অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এসময় অটোরিক্সাটি দুমরে মুচড়ে গিয়ে শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লে´ে নিয়ে ভর্তি করা হয়। নিহতরা হলো- রাফি মিয়া (১৯দিন), স্থানীয় মাদ্রাসা সুপার জাহিদুল ইসলাম (৫৫) ও নুরুন্নবী মন্ডল (৫০)। তাদের বাড়ি গোবিন্দঞ্জের রাজাহার ইউনিয়নের পিয়ারাপুর জাঙ্গালপাড়া গ্রামে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন ৩জন নিহত হওয়ার বিষটি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!