
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে উপজেলার টগরবন্দ ইউনিয়নের ইকড়াইল খাইরুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এসব ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ত্রাণ সহায়তা হিসেবে মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত টগরবন্দ ইউনিয়নের ইকড়াইল, কুমুরতিয়া ও শিকারপুরের ২৭টি পরিবারকে ৩০ কেজি করে মোট ৮১০ কেজি চাল দেওয়া হয়।
পরে ইউএনও রাসেল ইকবাল নদী ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, ইকড়াইল খাইরুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন সহ স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘প্রাথমিক পর্যায়ে মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পরবর্তীতে আরো সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।’

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান