হোম » সারাদেশ » কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।

কাউখালী ( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরে কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”। এই প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়।এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, শপথবাক‍্য পাঠ, সনদপত্র ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয় । র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান,কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, যুব উদ্যোক্তা হারুন অর রশিদ, নাসরিন ইয়াসমিন প্রমুখ।পরে অনুষ্ঠানে যুবদের মধ্যে সনদপত্র, ব্যাগ ও ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!