
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হামলা করে মা ও ছেলেকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। মঙ্গলবার সকালে উপজেলার পশ্বি এলাকায় এমন ঘটনা ঘটে।
হামলার শিকার হওয়া পশ্বি এলাকার বাসিন্দা ইয়ার হোসেনের স্ত্রী সীমা জানান, একই এলাকার বাবুল মিয়ার স্ত্রী কুলসুম, সামসুর ছেলে বাবুল, মনির হোসেন, মজিবুরের ছেলে সপনদের সাথে বিরোধ থাকায় গত সোমবার রাতে আরও ৪/৫ জন অজ্ঞাত লোকজন দেশীয় অস্ত্র ধারালো ছেনদা, চাপাতি, ছুরি, লোহার রড ও কাঠের লাঠি সোঠা হাতে বাড়ি ঘরে হামলা করে। এতে বাঁধা দিলে এলোপাথারীভাবে রড দিয়ে পিটিয়ে মারাত্মক থেতলানো ছেচা, ছিলা জখম করে। এসময় মাথায় কাটা রক্তাক্ত জখম করে। পরে তার ছেলে হিরা মিয়া (১৯) ও স্বামী ইয়ার হোসেন এগিয়ে এলে তাদের আহত করে। পরে ঘরে থাকা ০৮ আনা ওজনের একটি স্বর্ণের গলার চেইন ছিনিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম ঘটনা তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল