
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ শাখার উদ্যোগে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা সদরের পীরগঞ্জ মহাবিদ্যালয়ের হল রুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয় । এতে প্রশিক্ষন প্রদান করেন বারটার এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাদেকুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুন্নবী মিয়া । পীরগঞ্জ উপজেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক এ প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন ।
কর্মশালায় মানুষের সুস্থ ও জীবনমান উন্নয়নে খাদ্যের প্রয়োনীয়তা ও সেগুলোর পুষ্টির গুনগত মান নিয়ে বিষদ আলোচনা হয় ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা