
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমান কে ছুরি দিয়ে প্রকাশ্যে হত্যা চেষ্টাকারী মাদক কারবারি শাহিন কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ । সাংবাদিক সোহেলুর রহমান সোহেল ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব এবং দৈনিক দিন কাল পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে কর্মরত। গ্রেফতারকৃত শাহিন একাধিক মাদক মামলার আসামি । জানাযায়, গত কিছুদিন আগে গ্রেফতারকৃত শাহিন মাদক মামলায় জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। প্রকাশ্যে ছোট শিশুদের কাছে মাদক বিক্রি করছে ।
এমন দৃশ্য দেখে প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান মাদক কারবারি শাহিনকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় ২৮ জুলাই রাতের বেলা সোহেলের বাসায় গিয়ে হু-ম-কি এবং পরদিন সকালে ভৈরব বাজারে যাওয়ার পথে জান্নাত ফার্মেসীর সামনে দাঁড়ালো ছু-রি দিয়ে প্রকাশ্যে হত্যার চেষ্টা চালায় অভিযুক্ত শাহিন। এঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর সে আত্ন-গোপনে চলে যায়। দীর্ঘদিন অতিবাহিত হলেও শাহিনকে গ্রে-ফ-তা-র করতে না পারায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী যোগদান করার পর শাহিনকে দ্রুত গ্রে-ফ-তা-রের জন্য ভৈরব থানার ওসিকে নির্দেশ দেন এবং সাংবাদিক সোহেলুর রহমান কে আশ্বস্ত করেন।
পুলিশ সুপারের নির্দেশে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী ও সেকেন্ড অফিসার এসআই এমদাদুল কবির মোবাইল নাম্বার ট্র্যাকিং করে আজ রোববার ভোরে শহরের চন্ডিবের থেকে শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে ভৈরব থানার এসআই এমদাদ কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল