
এইচ এম রুহুল কাদের, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সানজিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ। রবিবার (১০ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর বিনামারা এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৭টা ৩০ মিনিটের দিকে স্বামী আজিম উদ্দিন প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় সানজিদা তার টিনশেড ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে চকরিয়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসে। বর্তমানে লাশ থানার হেফাজতে রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দেবর-ভাবির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সানজিদা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২