হোম » সারাদেশ » গণসংযোগে ব্যস্ত ধুনট-শেরপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী – সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি খোকন

গণসংযোগে ব্যস্ত ধুনট-শেরপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী – সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি খোকন

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ ফজলুর রহমান খোকন নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

‎তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
‎প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ভোট প্রার্থনা করছেন। একইসঙ্গে তুলে ধরছেন বিএনপির আন্দোলন-সংগ্রাম, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি এবং নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা।

‎স্থানীয় জনগণের মধ্যে তার এই ধারাবাহিক জনসংযোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

‎রবিবার (১০ই আগস্ট) বিকালে ৫টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। গণসংযোগের সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার বিএনপির নেতা আবু বক্কর, শেরপুর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আল, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল হক লায়ন, শেরপুর শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, ধুনট উপজেলা যুবদলের নেতা আব্দুল হালিম লিটন, উপজেলা ছাত্রদলের নেতা বদিউজ্জামান তমাল, যুবদলের নেতা লোকমান হোসেন, সবুজ আহম্মেদ, রবিন, স্বেচ্ছাসেবক দলের নেতা এস,এম, রানা, সাজ্জাদ হোসেন সুমন, মিলন, ইব্রাহিম , রবিউল , সিরাজ আহম্মেদ, ছাত্রদলের নেতা রুবেল, আব্দুল হালিম, রিয়াল, সাব্বির, রাজু আহম্মেদ,শান্ত, মহিদুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!