
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে আজিজ আকন্দ মহাজন (৬০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পীরগঞ্জ সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়, আজিজ আকন্দ, মহাজন (৬০)দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় মাদক আইনে ৪টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেফতারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।
পরে গোপন সুত্রে সংবাদ পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ, ৭২ পদাতিক ব্রিগেড এর , ৩৪ ইষ্ট বেংগল (মেক:) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তনুযায়ী শনিবার দিবাগত রাতে সেনাবাহিনীর ১৭ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্য যৌথ অভিযান চালিয়ে আজিজ আকন্দ মহাজন তার নিজ বাড়ি থেকে আটক করে । এ সময় তার কাছ থেকে ৫শত পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল, ১টি চাপাতি, নগদ ৫শত টাকা ও ইয়াবা সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় । এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং আজিজ আকন্দকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২