
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া হাইওয়ে সংলগ্ন প্রাণ কোম্পানির ডেইরী ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। ফার্মের ৯টি গাভীসহ নগদ টাকা লুট করেছে ডাকাত দল।
গত শুক্রবার দিবাগত গভীর রাতে এই ডাকাতি সংগঠিত হয়।
ডেইরী ফার্ম সূত্রে জানা যায়, ১০থেকে ১৫ জনের একটি ডাকাত দল সিকিউরিটি গার্ড মোয়াজ্জেম হোসেনসহ কর্মচারীদের মারধর করে। অস্ত্রের মূকে ৩টি রুমে আটকে রেখে ৯টি গরু এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর কোম্পানির এক কর্মচারী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ