
রবিউল হাসান লায়ন , জামালপুর
“দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।
দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক বজলুর রহমান, জামালপুর অন-লাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন, আজ গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। দিনে দিনে সারাদেশে সাংবাদিকের উপর হামলা, মামলা, খুন ও গুম বেড়েই চলছে।
এসময় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবির জানান তারা। একই সাথে মানববন্ধন থেকে সারাদেশের সকল গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক