
এম.এ. রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শেরপুর উপজেলার দুই যুবক। শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫)। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফ (২১) কে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন—আব্দুল আজিজ (৩৮), পলাশ (৩৫) এবং হায়দর আলী (৫০)। আহতরা সকলেই একই এলাকার বাসিন্দা।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২