
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে যৌথ বাহিনী বিদেশি ও দেশীয় মদ সহ বৃষ্টি রাণী নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে উক্ত মহিলাকে গ্রেফতার করা হয় ।
পীরগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের শ্রীমতি বৃষ্টি রানী (২৪) দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে । তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলাও রয়েছে । অথচ তাকে গ্রেফতারে থানা পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।
এদিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি পীরগঞ্জ সেনা ক্যাম্প কর্তৃপক্ষকে অবহিত করে যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্তনুযায়ী বৃহস্পতিবার রাত ১০ টা থেকে আড়াই ঘন্টার স্থায়ী এক অভিযানে বৃষ্টি রাণীকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় । এ অভিযানে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেড এর পীরগঞ্জ সেনা ক্যাম্পের ১৮ সদস্যের সেনা টহল দল ও ৬ পুলিশ সদস্য অংশ গ্রহন করেন । গ্রেফতারের সময় তার কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ, ৬ বোতল দেশিয় মদ ১টি মোবাইল ও ২৬ শত নগদ টাকাও উদ্ধার করা হয় ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শুক্রবার বিকালে গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে এবং বৃষ্টি রাণীকে কোর্টে প্রেরণ করা হযেছে ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক