
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বেশ উৎসাহ উদ্দীপনা ও আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ো গোপীনাথপুর দারুস সুন্নাহ মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী ধর্মীয় মাদ্রাসাটির মহাপরিচালক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম ফারাজির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদন্নবী চৌধুরী পলাশ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ৩ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ছাড়ার অন্যান্য শিক্ষার্থী, স্থানীয় আলেম সমাজ, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে প্রতিষ্ঠানটির অগ্রগতি ও ভবিষ্যত শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান