
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন যুবলীগ-ছাত্রলীগের নেতাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) দুপুরে পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে ৪নং আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দৌলতপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর পুত্র কবির হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়। গত শনিবার ডোয়াইল বাজার এলাকা থেকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেএম মোঃ সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে উপজেলার আরামনগর বাজার এলাকার সোনালী ব্যাংক (পিএলসি) শাখা থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ মামুনুর রশিদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার ৩২টি জাল নোট সহ ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের বাসিন্দা বলে জানাগেছে। উদ্ধারকৃত জাল টাকা, নগদ অর্থ ও ধৃত আসামিকে হেফাজতে রেখে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় সরিষাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২