
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলা সদর বাজারের পুরাতন সোনালি ব্যাংকের সামনে থেকে বিশাল এক বিজয় র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ্যাড. হেমায়েত হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরুল হাসান, যুগ্ম আহবায়ক কাজী জসিমউদদীন কাকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডা. আজিজ, সদস্য সচিব আমির হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী শেখ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগত ১৬ বৎসর আওয়ামী ফ্যাসিবাদীরা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। গুম খুন হত্যা মিথ্যা মামলাসহ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। যার পরিপ্রেক্ষীতে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করা হয়েছে। তাই বক্তারা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক