
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সদর বাজারের পুরাতন পরিবহন বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এনসিপির পৌর শাখার প্রধান সমন্বয়কারী আরিফুজ্জামান হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী তামিম আহমেদ মিলন।
প্রধান অতিথি তামিম আহমেদ মিলন বলেন, ৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন। গত বছরের এই দিনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে পালিয়ে যায় এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের বিজয় হয়। এই গণঅভ্যুত্থান প্রমাণ করে জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারে না। এসময় তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, এনসিপির সমন্বয়কারী মিলন মোল্যা, কামরুজ্জামান রিয়াজ, মকবুল গাজী, নাজমুল হোসেন, আব্দুল্লাহ সাকিব ও ওসমান শেখ প্রমুখ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ