
কিশোরগঞ্জে প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে আল আমিন (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস উদযাপন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহালে উপজেলা বিএনপির অফিসের সামনে আসেন।
এ সময় বিএনপি নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যাডভোকেট জালাল উদ্দিন আরো বলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এই অকাল মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, আল আমিন নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম ও শারীরিক চাপের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন। বিএনপির পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ