
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
গত ৫ই আগস্ট, গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা বি এন পি পৌর বিএন পি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ৫ আগস্ট মঙ্গলবার ১১ ঘটিকায় বিজয় র্যালি করেছে। এর আগে মিছিলকে সফল করতে পৌরসভার ১২টি ওয়ার্ডসহ উপজেলার ৭টি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলে ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হ হয়। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
এসময় তিনি বলেন, অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনার ও তার দোসরদের বিচার করতে হবে। তাহলেই দেশ কলঙ্ক মুক্ত হবে।
এছাড়াও অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, ভৈরব উপজেলার বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবর রহমান, সাবেক ভিপি ও উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে মিছিল বের ভৈরবের প্রদান প্রদান সড়ক পদক্ষিন করে পৌর চত্বরের সামনে এসে আনন্দ র্যালী শেষ করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ