হোম » সারাদেশ » বদলগাছীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালী

বদলগাছীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালী

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বদলগাছী উপজেলা শাখার আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদলগাছীর কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা বাবুল এর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য বিজয় র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব ফজলে হুদা বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমুখ। উক্ত র‌্যালীতে উপজেলার ৮ টি ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে আনন্দ উল্লাস করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!