
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি এবং পৌর বিএনপি এর সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মরহুম শহীদ জিল্লুর রহমানের রুহের মাগফিরাত কামনায গত ৪ই আগস্ট বাদআছর গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে ও গৌড়দহ গ্রামে কবর জিয়ারতে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল এবং কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান, মতিয়ার রহমান মতি, ইস্কান্দার আলী ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, ধর্ম বিষয়ক সম্পাদক আজাদুল হক সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, বিএনপি নেতা মতিউর রহমান কামাল, আব্দুল হালিম, গোলাম রব্বানী, রায়হান আলী, জব্বার আলী, নুরুন্নবী, টুটুল তালুকদার, যুবদল নেতা জাকির আলম বাবু, আনোয়ার হোসেন, সাব্বির, তাজুল, বাবু, সনি আহমেদ, নিপন, বিপুল, পলাশ, মোহন, রায়হান, বুলবুল, সাগর, ছাত্রদল নেতা ওহাব, গনি, রাহী, আল আমিন, মইনুল, মেহেদী, রিয়াদ, ইমরান, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম, আনিছার, বাবু, কমল, আল আমিন মর্ণিং, টিটু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ প্রমূখ। এরপূর্বে সাবেক এমপি লালু মরহুম শহীদ জিল্লুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে কুশল বিনিময় ও তাদের সান্তনা দেন। এসময় উপস্থিত ছিলেন মরহুম এর মা গোলজান বেগম, সহধর্মিনী খাদিজা বেগম, শিশু পুত্র জায়নাফ ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শহীদ জিল্লুর রহমান ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের (৪ই আগস্ট) নিহত হন। (শহীদ জিল্লুর রহমান) গাবতলী পৌর এলাকার গোড়দহ গ্রামের মৃতঃ মুসা সরদারের পুত্র ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি