
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একাংশের উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় উল্লাপাড়া শহর।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ