হোম » সারাদেশ » বদলগাছীতে এসএসসি ২২-২৩ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বদলগাছীতে এসএসসি ২২-২৩ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এসএসসি ২২-২৩ শিক্ষাবর্ষের ৩৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩ আগষ্ট রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা মাধ্যমিক অফিসের সহকারী পরিদর্শক আসমা ও মাহমুদা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাফিউল আলম। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তরিকুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র মারুফ হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা। বক্তব্য শেষে প্রধান অতিথি ৩৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সার্টিফিকেট ও চেক বিতরণ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!