
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা বারোমাইলে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
গত শনিবার (২রা আগষ্ট) রাত সাড়ে ১০ টার সময় উপজেলার বাহিরচর ইউনিয়ন কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়ক বারো মাইল লিচুবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ মোছাঃ আরিফা (২৪) বারোমাইল ডিজে ফরিদা হোটেলে রান্নার কাজ করে। গত শনিবার (২রা আগষ্ট) রাত সাড়ে ১০ টায় হোটেলের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় স্বামী সোহেলের সাথে রুবেল নামক এক ব্যক্তির ভ্যানযোগে বাসায় ফেরার পথে ভেড়ামারা থানাধীন বারোমাইল লিচুবাগান নামক স্থানে ৬/৭ জন লোক তাদের পথরোধ করে। এক পর্যায় স্বামী সোহেলকে মারধর করে আটকে রেখে গৃহবধূকে কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়কের হাইওয়ে রাস্তার পাশে লিচু বাগানে নিয়ে ৪/৫ জন জোরপূর্বক ধর্ষণ করে বলে জানা যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বামী ও গৃহবধূ ভেড়ামারা থানায় এসে অভিযোগ করে।
সংবাদ পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ আভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ১। কালু প্রামানিক (৪৬), পিতা- মৃত মোজাম্মেল প্রামানিক, সাং- মসলেমপুর, ২। মুর্শিদ শেখ (৪৫), পিতা- মোজাম্মেল শেখ, সাং- ষোল দাগ, ৩। টিটু মন্ডল ওরফে টিপু (৪২), পিতা- মৃত আকছেদ মন্ডল, ৪। এজাজুল (৪২), পিতা- মৃত নবীর মন্ডল, সাং- ষোল দাগ এবং ভ্যানচালক ৫। রুবেল আলী (২৪), পিতা- মৃত হাবিবুল সরদার, সাং- ষোলদাগ সর্বথানা- ভেড়ামারা জেলা- কুষ্টিয়াগণকে গ্রেফতার করে।
ভুক্তভোগীর পরিবার জানান, গত শনিবার রাতে তারা ভেড়ামারা থানাধীন কুটির বাজারে ভাড়া বাড়িতে ফেরার পথে কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়কের কয়েকজন দুর্বৃত্ত তাদের পথ আটকায়। এরপর স্বামী সোহেলকে মারধর করে বেঁধে রেখে তার সামনেই স্ত্রী মোছাঃ আরিফাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। অবিলম্বে ধর্ষকদের দূত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানান, ঘটনার পর পরই অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ মিলে। পরে আসামিদের জেলহাজতে প্রেরণ করি এবং ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা