
শাহজাহান সিরাজ:
গাইবান্ধায় ৪টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজওয়ান আহম্মেদের নেতৃত্বে গাইবান্ধা জেলা শহরে অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়।
সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, শহরের হাসপাতাল রোডের নিউ সেন্টাল ডায়াগনস্টিক সেন্টার, কাচারি বাজারের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, কলেজ রোডের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সদরের তুলশীঘাট বাজারের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজওয়ান আহম্মেদ জানান, অনুমোদন না নিয়ে দীর্ঘদিন থেকে এসব ডায়াগনস্টিক পরিচালিত হয়ে আসছিল। বৈধ কাগজপত্র না থাকায় ও তাদের ল্যাবে মেয়াদ উত্তীন্ন পরীক্ষার কীট ও সরঞ্জামাদি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত