
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে ১০ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি থামলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কলি বেগম (২৭), লামিয়া (২১) ও মিম আক্তার (১৯)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসে অভিযান চালানো হয়। ট্রেনটির ছ নম্বর বগির ৫৭, ৫৮ ও ৫৯ নম্বর সিটে যাত্রীবেশে বসা অবস্থায় ওই তিন নারীকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটি স্কুলব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল