
রংপুর ব্যুরো
মহানবী (সাঃ) কে কটুক্তি করায় রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিক্ষুবদ্ধ জনতা বাড়ী ঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে। এ ঘটনায় এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।বিএনপি এই্ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর আইডিয়াল ইন্সস্টিটিউট এন্ড কলেজের শিক্ষার্থী রঞ্জন রায় ফেসবুকে নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত রবিবার বিক্ষোভ ও সমাবেশ করে। এই অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রঞ্জন রায়কে গ্রেফতার করে।
এর জের ধরে রবিবার একদল লোক মিছিল নিয়ে এসে গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের একটি হিন্দু অধ্যুষিত গ্রামে রঞ্জন রায়ের বাড়ী সহ আশ পাশের বাসাবাড়ীতে হামলা ও ভাংচুর চালায়।খবর পেয়ে আইনশৃঙ্খালা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে,রংপুর জেলা ও মহানগর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তারা এই ধরনের কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি জানিয়েছেন, রংপুর পুলিশ সুপার ঘটনাস্থল পরির্দশন করেছেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সোমবার সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা গেছে ক্ষতিগ্রস্থ এলাকায় সেনা ও পুলিশ টহল দিচ্ছে।
রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা দেয়া হচ্ছে। তিনি বলেছেন, এই দেশ সবার।সকল ধর্মের মানুষের।অপরাধ যেই করুক তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমূখী করা হবে।জেলা প্রশাসন তাদের পাশে আছে ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক