
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে পারভিন খাতুন (৪০) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার এলঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার (২৮শে জুলাই) সকাল ৭টায় আত্মহত্যার চেষ্টা করে। ওই দিন সকাল ৯টায় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গলায় রশ্নি দেওয়া উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় মৃত্যু বরন করে। বগুড়া সদর থানা যার জিডি নং-২২৯৬।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম জানান, বগুড়া সদর থানা মরদেহের তদন্ত করছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী