হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে ১৯মামলার আসামী শিপন হেরোইনসহ আটক

সরিষাবাড়ীতে ১৯মামলার আসামী শিপন হেরোইনসহ আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ১৯মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে ১৬ গ্রাম হেরোইনসহ আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকালে পৌরসভার বুদ্ধি প্রতিবন্দ্বি বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার সাতপোয়া মধ্যপাড়া এলাকার ইদ্রিস আলীর পুত্র শিপন মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে জামালপুরে ২টি এবং সরিষাবাড়ী থানায় ১৭টি মামলা রয়েছে। সোমবার গোপন সংবাদের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নেয়াহয়। অভিযানে শিপনের নিকট থেকে ১লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ জানান, শিপন নামের এক মাদক ব্যবসায়ীকে ১৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!