
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শুভ ইমরান (৩০),কে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে শেরপুর শহরের উলিপুর নতুন পাড়ার মৃত শহিদুল ইসলাম ছেলে ও শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা যায় মামলার তদন্ত কারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে (২৮শে জুলাই) রাত্রি ৪ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় তার বিরুদ্ধে শেরপুর থানাসহ বিভিন্ন থানার চারটি মামলা রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান