হোম » সারাদেশ » চকরিয়ার ফাঁসিয়াখালীতে রহস্যজনকভাবে রহিমের ম’রদেহ উদ্ধার

চকরিয়ার ফাঁসিয়াখালীতে রহস্যজনকভাবে রহিমের ম’রদেহ উদ্ধার

এইচ এম রুহুল কাদের , চকরিয়া :
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামে রহিম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । নিহত রহিম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
 রবিবার (২৭ জুলাই) বিকালে ছাইরাখালী গ্রামের আবদুল্লাহর দোকানের পাশে অবস্থিত রহিমের নিজস্ব ক্রয়কৃত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, রহিম গত তিন মাস ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। কে বা কারা তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। এলাকাবাসী রহিমের মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন এবং এর পেছনে পূর্বশত্রুতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যায় তারা চকরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। রহিমের পরিবারের দাবি, এর আগেও একই বাড়িতে রহিমের একমাত্র মেয়েকে নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তবে সেই ঘটনার বিচার এখনো হয়নি।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!