
সালেকুজ্জামান সালেক, রংপুর ব্যুরো
জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে।লোগো উন্মোচন করেন,রংপুর জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল। এ লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন,জুলাই শহীদ বীর যোদ্ধা আবৃু সাঈদ আমাদের প্রেরনা।তাই তার ছবি এই লোগোর মূল আর্কষন।আমরা ৩৬ জুলাইকে স্মরনীয় করে রাখতে জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
আয়োজনকে সাফল্য মন্ডিত করতে তিনি সাংবাদিক সমাজসহ সকলের সহযোগীত্ কামনা করেছেন।সোমবার এই টুর্নামেন্টর উদ্বোধনী খেলায় অংশ নিবে রংপুর সদর উপজেলা বনাম কাউনিয়া উপজেলা।খেলায় চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা, রার্নার আপ দল পাবে ৫০ হাজার টাকা।চ্যাম্পিয়ন ট্রফিতে ১৮ ক্যারেটের সোনা থাকবে।টুর্নামেন্টে ৮ টি দল অংশ নিবে। জেলার ৪ টি ভ্যানুতে এই খেলা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে উল্ল্যেখ করা হয়।
এ ছাড়াও সমাপনী খেলার আগে জুলাই গন অভ্যূত্থানের উপর বর্নাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক