হোম » সারাদেশ » পীরগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

পীরগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বই পড়ার প্রতি সকলের আগ্রহ সৃষ্টির লক্ষে রংপুরের পীরগঞ্জে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ দিনব্যাপী এ ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্ভোধন করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রর্বর্তীর সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দীন শাহ্, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আবু আজাদ বাবুল, বাংলাদেশ স্কাউট পীরগঞ্জ উপজেলা শাখা সাধারন সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলার স্টল উন্মুক্ত থাকবে। আগামী ৩০ জুলাই বুধবার পর্যন্ত মেলা চলবে। পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় মেড মেটলাইফ ফাউন্ডেশন মেলার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!