
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে গেট বন্ধ থাকা সত্বেও রেললাইনে ক্রসিং পারা হওয়ার সময় নাছিম আহমেদ জয় (২৬) নামের এক মেরিন প্রকৌশলী মোটরসাইকেলসহ চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
রোববার (২৭শে জুলাই) বেলা দেড় টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের প্রধান গেটে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। রেলওয়ে থানা পুলিশ তার খন্ত বিখন্ড মরদেহ উদ্ধার করেছে।
নিহত নাছিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি একজন মেরিন প্রকৌশলী বলে জানা গেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২