হোম » সারাদেশ » জামালপুরে চার হাজারদশ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জামালপুরে চার হাজারদশ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে চার হাজারদশ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি-১)। গ্রেপ্তারকৃতরা হলো জামালপুর সদরের দয়াময়ী মোড় এলাকার খন্দকার আলী আকবর আজম (৪৬), বোষপাড়া এলাকার শাহরিয়ার আহমেদ শিপু (৩০), কাঁচাসড়া এলাকার সাগর রহমান শাকিল(২৫)। রবিবার বিকালে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি কার্যালয় সুত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব এর নেতৃত্বে প্রতিনিয়ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে৷ এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার  সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে  শাহরিয়ার আহমেদ শিপু এবং সাগর রহমান শাকিলকে আটক করে পুলিশ। পরে তল্লাশী করে আটককৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর হয় ।  আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে দ্বিতীয় দফায় ওইদিন মধ্য রাতে বোষপাড়া এলাকার সাততলা ভবনের চতুর্থ তলায় খন্দকার আলী আকবর আজমের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আজমের দেহ ও বাসায় তল্লাশী চালিয়ে ১৪শ পিস ইয়াবা (পলিথিন পুটলায়), ৬শ পিস ইয়াবা (জিপার ব্যাগে), ২ হাজার পিস ইয়াবা আলমারি থেকে মোট ৪০ টি পোটলায় সর্বমোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  যার আনুমানিক মূল্য ১২ লক্ষ ৩ হাজার টাকা। এছাড়াও ১ গ্রাম ইয়াবা গুড়া এবং নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবির ওসি মো. নাজমুস সাকিব জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম বলেন, জামালপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি-১)  এর নিখুঁত পরিকল্পনা ও গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়ের ফলে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যা জেলার মাদকবিরোধী অভিযানকে একটি নতুন মাত্রা দিয়েছে। এ ধরনের অভিযান জেলা পুলিশকে জনসচেতনতার পাশাপাশি জনগণের আস্থার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!