
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
ভৈরবে জুলাই পূর্ণজাগরনে সমাজ গঠনে শপথ গ্রহণ,সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই সকালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সমাজ সেবা,মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন এতে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসমিন,সমাজ সেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন