
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও শাফিউল মাজলুবিন রহমান, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের সেক্রেটারি রজব আলী, গণ অধিকারের মামুনুর রশিদ,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ,অরিন প্রমুখ।
উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয় নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে পুরোপুরি ব্যবহার করার আহ্বান জানান।
শপথগ্রহণ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান