
শাহজাহান সিরাজ, গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বাগুরিয়ায় নিহত সিজুর জানাযায় এলাকাবাসীর ক্ষোভ। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জন্য ২৬ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় গাইবান্ধার ডিসি অফিস ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন নিহত সিজুর স্বজন ও এলাকাবাসীরা।
২৬ জুলাই শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুড়িয়া এলাকায় জানাজা পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল করিম, জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস রুম্মান, গিদারী ইউপি সদস্য রমজান আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২