হোম » সারাদেশ » চুয়াডাঙ্গা সীমান্তে ছয় মাসে বিজিবির অভিযানে ১৯ কোটির চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে ছয় মাসে বিজিবির অভিযানে ১৯ কোটির চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

মো:রাফাত হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

চলতি বছরের প্রথম ছয় মাস ২০ দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯ কোটি ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক মেজর মাসুদ হায়দার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সীমান্তজুড়ে বিজিবি’র ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, স্বর্ণ, রুপা, চোরাই পণ্য এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সফলতা অর্জিত হয়েছে।

এই সময়ে জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ২,৪৭৮ বোতল দেশি-বিদেশি মদ, ৩,৭৬৪ বোতল ফেন্সিডিল, ১৩৭ কেজি গাঁজা, ১১৬ পিস ইয়াবা, ১ কেজি কোকেন, ১.৮৫৫৫ কেজি হেরোইন, ১৮,৭৮৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৭৮টি ভায়াগ্রা, ২৭৯টি ইনজেকশন

এছাড়াও ৩ কোটি ৯৩ লাখ টাকার ভারতীয় পণ্য (কসমেটিকস, পোশাক, পেঁয়াজ, পাটের বীজ ও কীটনাশক) জব্দ করা হয়েছে।

স্বর্ণ ও রুপার বড় চালান:

উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ মোট ১১ কেজি ৩৬৩.৭৪ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫৩ লাখ টাকা। এসব স্বর্ণ বিভিন্ন সময়ে সীমান্তে উদ্ধার করা হয়,

  • ১৪ জানুয়ারি: ২ কেজি ৯০০ গ্রাম
  • ২৭ ফেব্রুয়ারি: ২ কেজি ৩৩৪.৫৫ গ্রাম
  • ৪ মার্চ: ২ কেজি ৪১৭.১৯ গ্রাম
  • ২৭ মার্চ: ৩ কেজি ৬.৯৫ গ্রাম
  • ১৪ মে: ৭০৫.৫ গ্রাম

রুপা উদ্ধার হয়েছে মোট ৩৬ কেজি ১৩৩ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৬০ হাজার টাকা।

যৌথ টাস্কফোর্স অভিযানে সাফল্য:

যৌথ টাস্কফোর্স অভিযানে সাফল্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ৬টি যৌথ অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার মালামাল (কারেন্ট জাল, অবৈধ করাতকল থেকে কাঠ ও চায়না দোয়ারী জাল) জব্দ করা হয়।

মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধ:

বিজিবির নজরদারিতে সীমান্তে কোনো গরু বা কোরবানির চামড়া চোরাচালান ঘটেনি। পাশাপাশি, ভারতে প্রবেশকালে ৪ জন, বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক আটক করা হয়G বিএসএফ কর্তৃক পুশ-ইন করা ৬৭ জন বাংলাদেশিকে বিজিবি আটক করে আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করে।

অস্ত্র উদ্ধার:

অভিযানকালে একটি ওয়ান শুটার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান, মানবপাচার রোধে তাদের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!