
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার ২৩ জুলাই সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। নিহতদের মধ্য চারজনের নাম নিশ্চিত হওয়া গেছে।তারা হলেন ০১। ইতি বানু ২। আঞ্জুমান আরা, সেলিনা, সিমা ও অজ্ঞাত নামা আরও দুই জনের মৃত্যু হয়েছে। তবে তারা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে ধারণা পুলিশের। কুষ্টিয়া দৌলতপুর থেকে ঢাকা যাচ্ছিল মাইক্রোবাসটি।
নাটোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তার হামিদ, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাজশাহী থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরও তিন পুরুষ। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আরেক নারীর মৃত্যু হয়। আহত পুরুষের অবস্থা আশঙ্কাজনক।
তবে এখনও নিহতদের নাম, পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল