
মোহাম্মদ পলাশ মিয়াঃ ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চারটায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোহম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। আরও উপস্থিত ছিলেন অ্যাড. মহসিন, গোলাম মোস্তফা, তাইবুর রহমান মাসুম, শুকড়ী সেলিম, আবু কালামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য