
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক না’রী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিন’তা’ইয়ের সময় এক নারী ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২২ই জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ছিনতাইকারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে এবং পরে পুলিশে সো’পর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় এক অপরিচিত নারী হঠাৎ কৌশলে ঘরে ঢুকে গলায় থাকা স্বর্ণের চেইন ছি’নিয়ে পালানোর চেষ্টা করলে রোগীর আত্মচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে ধরে ফেলে।
গাবতলী থানা পুলিশ জানায়, আটক নারীকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী