
এম. এ. রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলার ২০২২ ও ২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ই জুলাই) সকাল ১১টার দিকে বগুড়া শহীদ মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানেনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম। বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), জনাব মোঃ গোলাম মাহবুব মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রমজান আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার, বগুড়া।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বগুড়া সদর এবং জেলা শিক্ষা অফিস, বগুড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ও ২০২৩ সালের নির্বাচিত ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, “শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের মেধা বিকাশ ও ভবিষ্যত জীবনে অগ্রসর হওয়ার প্রেরণা জোগাবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল