
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর দরবার শরীফের জামেয়া রাকীবিয়া হাফেজিয়া ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার দ্বিতল বিশিষ্ট ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় দোয়া-মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব।
এসময় পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব বলেন, ইলমে দ্বীন অর্জন করেই মানুষ দুনিয়া-আখেরাতে শান্তি ও মুক্তি লাভ করতে পারবে বলেই আল্লাহপাক সর্ব প্রথম ইলমে দ্বীন শিক্ষা করার নির্দেশ দিয়েছেন। তাই এলাকার শিশুদের দ্বীনি শিক্ষা ও পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করার উদ্দেশ্য ধারণ করে মাদ্রাসার আধুনিক এ ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় তিনি মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হয় সেজন্য ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধলাইরচর বরকতিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলী আকবার, ধলাইরচর দরবার শরীফের উপদেষ্টা হাবিবুর রহমান, মিজানুর রহমান বাকী বিল্লাহ্, হাবিব কিবলু, হাবিবুল্লাহ বাবলু, জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবু মুসা, মাওলানা আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী আল-আমিন হৃদয়, প্রকৌশলী মামুনুর রশীদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সহ দরবার শরীফের কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ